যুদ্ধ অথবা যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রকে ইরান

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধ অথবা যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রকে ইরান
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



যুদ্ধ অথবা যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রকে ইরান

লেবাননে চলমান ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির শর্তের গুরুতর লঙ্ঘন বলে ফের সতর্ক করলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অথবা যুদ্ধবিরতি—যে কোনো একটি বেছে নিতে হবে।’

বিবিসির সঙ্গে আলাপকালে উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ এ কথা বলেন।

বিবিসি রেডিও ৪-এর টুডে এক অনুষ্ঠানে উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেন, যুক্তরাষ্ট্রকে ‘যুদ্ধ ও যুদ্ধবিরতির মধ্যে’ একটি বেছে নিতে হবে এবং ‘একই সঙ্গে কেক রাখা এবং খাওয়া যাবে না’।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বুধবার দেশটিতে ইসরায়েলের ভয়াবহ হামলায় তিন শতাধিক মানুষ নিহত হয়। এর আগে ওইদিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে।

এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী পাকিস্তান বলেছে, লেবাননও যুদ্ধবিরতির আওতায় আছে। ইরানও সেটাই বলছে।

ফলে বিশ্বনেতারা কার্যকর যুদ্ধবিরতির জন্য লেবাননে হামলা চালানো বন্ধের আহ্বান জানাচ্ছেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, ‘লেবানন যুদ্ধবিরতির আওতায় নেই।’

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:২৫   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ