বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বুড়িচং থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোবিনা আক্তার (৩৮) উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. রাসেলের স্ত্রী এবং মো. রিফাত (২৫) তার ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়।
ওই সময় রোবিনা আক্তার ও তার ছেলে রিফাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৫২   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ