লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নিহত
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নিহত

সদরপুর ( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর গ্রামের লেবানন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা দিপালী (৩৪) ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

জানা গেছে, গত বুধবার (০৮ এপ্রিল) লেবাননের রাজধানী বৈরুতের কফিলের নিজ এলাকায় পরিবারের সাথে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে। আকস্মিক এ বোমা হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত দিপালী চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে এবং মৃত রোজিনা খাতুনের সন্তান। জীবিকার তাগিদে তিনি লেবাননে কর্মরত ছিলেন।

বাংলাদেশ দূতাবাস বৈরুত অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে দিপালীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন এবং সেই সাথে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দূতাবাস সূত্রে জানা গেছে, একই হামলায় দিপালীর কফিল এবং তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। কফিলের এক প্রতিবেশীর বরাতে এসব তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ এম্বাসি বৈরুত সূত্রে জানা যায়, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের অবস্থা ও পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।

চর হরিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মৃত দিপালীর বোন লাইজু জানান, তার বোন অবিবাহিত ছিলেন এবং মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর। জীবিকার তাগিদে তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে লেবাননে পাড়ি জমান। তাদের পরিবারে বাবা, এক ভাই ও এক বোন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:০০   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ