মেয়র হলে ৩ বছরেই ঢাকার আমূল পরিবর্তন আনব: আবদুস সালাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেয়র হলে ৩ বছরেই ঢাকার আমূল পরিবর্তন আনব: আবদুস সালাম
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



মেয়র হলে ৩ বছরেই ঢাকার আমূল পরিবর্তন আনব: আবদুস সালাম

মেয়র পদে নির্বাচন করার ইঙ্গিত দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, মেয়র হওয়ার সুযোগ পেলে ৩ বছরেই ঢাকার আমূল পরিবর্তন এনে দেব।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর বেইলি রোড, কাকরাইল ও মগবাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি উদ্বোধনের আগে এ কথা জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘শুধু সিটি করপোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন কিংবা শহর পরিষ্কার রাখা সম্ভব না। ৫০ শতাংশ দায়িত্ব যদি জনগণ পালন করে এবং বাকি ৫০ শতাংশ দায়িত্ব যদি সিটি করপোরেশন পালন করে তাহলে সম্ভব। যদি শুধু সিটি করপোরেশন দায়িত্ব পালন করে তাহলে কোনোদিন রাজধানী শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন হবে না, এমনকি মশক নিধনও হবে না। এই কারণে জনগণকে আমরা সম্পৃক্ত করতে চাই।’

তিনি আরও বলেন, ‘মশা কোনোদিন নিঃশেষ হবে না, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারলেই হয়। যদি ঢাকার খালগুলোকে সত্যিকার অর্থে প্রবাহমান রাখতে না পারি, দখলমুক্ত এবং আবর্জনা মুক্ত করতে না পারি তাহলে সড়ক কিংবা অলিগলি পরিষ্কার করে কোনো লাভ হবে না।’

দায়িত্ব পাওয়ার পর সবাইকে নিয়ে যথাসম্ভব কাজ করছেন জানিয়ে আবদুস সালাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক করেছেন। মেয়র হিসেবে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। তাই আগামী নির্বাচনে যদি আমাকে সুযোগ দেয়া হয়, তাহলে দুই থেকে তিন বছরের মাথায় ঢাকার আমূল পরিবর্তন এনে দেব।’

তিনি বলেন, ‘ঢাকা এমন একটা আবর্জনার শহর হয়েছিল যে, চলাচলই করা যাচ্ছিল না। ঢাকাকে কেউ বলে না বসবাস উপযোগী। কাজেই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি।’

মশার ওষুধের কার্যকারিতা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘মশক নিধনে ব্যবহার করা ওষুধ বিজ্ঞানাগারে পাঠিয়েছিলাম পরীক্ষার জন্য। তারা বলেছে, ওষুধের কার্যকারিতা ঠিক আছে। এই ওষুধ শুধু মশা নিয়ন্ত্রণের জন্য। কিন্তু অন্য কীটপতঙ্গ মারার কোনো অধিকার আমাদের নেই।’

দখল ও খাল পরিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থায়ী সমাধান আমার আপনার সবার কাছেই রয়েছে। কারণ আমি পরিষ্কার করব, আবার আপনি যদি দখল করেন তাহলে তো হবে না। দখলটা কে করছে? বাইরে থেকে তো আর লোক আসছে না। এই দেশের জনগণই তো করছে। তাই সবাইকে সচেতন হতে হবে।’

বাংলাদেশ সময়: ১৪:৪৬:০১   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ