শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ফরিদপুরে শিক্ষার্থীদের মাদক থেকে দুরে থাকার আহ্বান এমপি নায়াব ইউসুফের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শিক্ষার্থীদের মাদক থেকে দুরে থাকার আহ্বান এমপি নায়াব ইউসুফের
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



ফরিদপুরে শিক্ষার্থীদের মাদক থেকে দুরে থাকার আহ্বান এমপি নায়াব ইউসুফের

ফরিদপুর প্রতিনিধি : শিক্ষার্থীদের মাদক থেকে দুরে থাকার আহ্বান জানিয়েছেন, ফরিদপুর সদর আসনের বিএনপির সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফ।তিনি বলেন, মাদক শুধু ওই ব্যক্তিকে নয় বরং পুরো পরিবার তথা গোটা সমাজটাকেই নষ্ট করে দেয়।
তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে।

আজ শনিবার সকালে ফরিদপুর জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরনী এবং শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্কুল ফাঁকি দিলে নিজেকেই ঠকানো হবে, তাতে নিজের ভবিষ্যতই নষ্ট হয়ে যাবে। তাই পড়ালেখায় মনোযোগী হতে হবে।
সাংসদ “সৎ সঙ্গে সর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ” বাণি স্মরণ করিয়ে শিক্ষার্থীদের সবসময় ভালোর সাথে থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্তা ব্যাক্তিরা শিক্ষার্থীদের মাদক থেকে দুরে থাকার আহ্বান জানান।
এর আগে সংসদ সদস্য ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে নব নির্মিত ছয় তলা একাডেমিক ভবনের কার্যক্রম উদ্বোধন করেন। শিক্ষা মন্ত্রনালয়ের, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধিনে ফরিদপুরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মন করেন।

বাংলাদেশ সময়: ১৭:২৫:৩৯   ৩৭ বার পঠিত