রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল

প্রথম পাতা » খেলাধুলা » রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬



রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই ঘরের মাঠে বড় পরাজয়ের মুখ দেখেছে পর্তুগাল। ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা।

শনিবার (১৫ নভেম্বর) ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি রোনালদোময়। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ৪১ বছর বয়সী এই মহাতারকাকে সম্মান জানাতে পর্তুগালের সব খেলোয়াড় ও মাসকট ‘রোনালদো ৭’ লেখা জার্সি পরে মাঠে নামেন।

গ্যালারির ওপরের স্তরে ‘রোনালদো’ এবং নিচের স্তরে ‘গোট’ (সর্বকালের সেরা) লিখে প্রদর্শনী করেন সমর্থকরা। এমনকি ম্যাচের সপ্তম মিনিটে স্কোরবোর্ডেও ভেসে ওঠে ‘ধন্যবাদ, অধিনায়ক’ বার্তা।

তবে মাঠের লড়াইয়ে সেই উৎসবের আমেজ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পর্তুগাল। রুবেন দিয়াজের হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে ৪৩ মিনিটে ডেনমার্ককে এগিয়ে দেন পিয়েরে-এমিল হয়বার্গ।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় সফরকারীরা। আট মিনিটের ব্যবধানে ৪৯ ও ৫৭ মিনিটে জোড়া গোল করে পর্তুগালকে ম্যাচ থেকে ছিটকে দেন রাসমুস হলুন্দ। ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসনের হেডে ৪-০ গোলের বড় লিড নেয় ডেনমার্ক। যোগ করা সময়ে ৯০+৩ মিনিটে বার্নার্দো সিলভা একটি গোল শোধ করলে হারের ব্যবধান কিছুটা কমে।

টানা চার জয়ে আগেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পর্তুগালকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্ডিফে ওয়েলসের বিপক্ষে হার এড়াতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৮:০০   ২ বার পঠিত   #  #  #







খেলাধুলা’র আরও খবর


রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
সারের হয়ে আরও এক মৌসুম খেলবেন অ্যান্ডারসন
দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ