মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি: চিফ হুইপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি: চিফ হুইপ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি: চিফ হুইপ

বাস্তবতার নিরিখে বিরোধী দলকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, বিএনপি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায়।

রোববার (১২ এপ্রিল) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, বিএনপি থেকে সংসদ সদস্য এখন ২১০ জন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ আইন হাতে তুলে নেবেন না। কোথাও সমস্যা হলে প্রশাসনকে জানাবেন। মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি।

বাস্তবতার নিরিখে বিরোধী দলকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে নূরুল ইসলাম বলেন,

কমিটিতে ১৩৩ অধ্যাদেশ চুলচেরা বিশ্লেষণ করে ১১৭টি পাস করার সিদ্ধান্ত হয়েছে। ৫ দিনে দ্রুত পাস করা ইতিহাস। বই ছাপানোর চাপ ছিল। কিন্তু শেষ দিন ঠুনকো কারণ দেখিয়ে ওয়াকআউট করেছে বিরোধী দল। এতে আমরা কষ্ট পেয়েছি।

‘বলেছিলাম, জাতীয় সব আলোচনার কেন্দ্রবিন্দু হবে সংসদ। প্রতিটি বিলে বিরোধী দলকে বেশিই সময় দেয়া হয়েছে। পরের সেশনে সবগুলো বিল আলোচনার জন্য উত্থাপন করা হবে। এটুকু বিশ্বাস রাখতে হবে। মাত্র ১৩ দিনের সংসদে আস্থাহীনতার সুযোগ নেই। সংসদ ৫ বছরের’, যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৪   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ