সালথায় প্রধান শিক্ষক রবিউল আলমকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় প্রধান শিক্ষক রবিউল আলমকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



সালথায় প্রধান শিক্ষক রবিউল আলমকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ৩১নং মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলমের অবসর উপলক্ষে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষিকাবৃন্দের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় মাঠে জড়ো হন সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা। প্রিয় শিক্ষকের বিদায়ে পুরো আয়োজন জুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী ও শিক্ষককে অশ্রুসিক্ত চোখে বিদায় জানাতে দেখা যায়, যা অনুষ্ঠানে এক হৃদয়স্পর্শী আবহ তৈরি করে।

অনুষ্ঠানে মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা পারভিনের সভাপতিত্বে এবং বড় কাজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একেএম ওবায়দুর রহমান, নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, বিভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, নিধিপুট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোসাম্মাৎ খুসবু আক্তার, কাউলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব শংকর ব্যানার্জি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সভাপতির বক্তব্যে রেহেনা পারভিন বলেন, “রবিউল আলম সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষার্থীদের শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেননি, বরং তাদের নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর স্নেহ, শাসন ও দিকনির্দেশনা আমাদের সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে।” তিনি বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় ও উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে মো. রবিউল আলমকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, মো. রবিউল আলম ১৯৯০ সালের ২৭ মার্চ সহকারী শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৬ বছরের গৌরবময় শিক্ষকতা জীবন শেষে ২০২৬ সালের ২৬ মার্চ তিনি অবসরে যান।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১৯   ১৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ