সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

সদরপুর (ফরিদপুর) থেকে: ফরিদপুরের সদরপুরে উৎসবমুখর পরিবেশে এবং যথাযোগ্য মর্যাদায় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। ‘এসো হে বৈশাখ এসো এসো’ এই আহ্বানে নতুন বছরকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয় নানা কর্মসূচি।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি)রিফাত আমজুম প্রিয়া থানা কর্মকর্তা মোঃ আল-মামুন এবং সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম,মৎস কর্মকর্তা মোঃ মেহেদী হাসান,বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান(বদু),বিএনপির সদস্য সচিব মো:কবির মোল্লা সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।তাদের নিয়ে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও উত্তরাধিকার সংরক্ষণের লক্ষ্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই সর্বজনীন উৎসব পালন করা হচ্ছে।

১৪ই এপ্রিল (পহেলা বৈশাখ) সকালে সদরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর সামনে এক মনোজ্ঞ ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ ও উপজেলা চত্বরে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান ও লোকজ সংস্কৃতির উপস্থাপনা অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ শাওন জানান, বাংলা নববর্ষ বাঙালির মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। এই উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং নতুন প্রজন্ম আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরও সচেতন হবে।

বাংলাদেশ সময়: ১১:১৭:৫২   ৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরের সালথায় নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন
সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
আজ পহেলা বৈশাখ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই কৃষক কার্ডের লক্ষ্য : মাহদী আমিন
চরম বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প
সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস লাইনে বিস্ফোরণ, স্থানীয়দের চেষ্টায় আগুন
হকারমুক্ত ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ জনগণের অধিকার: মামুন মাহমুদ
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ