পুলিশের অস্ত্র-গুলি ছিনতাই মামলায় আরও একজন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশের অস্ত্র-গুলি ছিনতাই মামলায় আরও একজন গ্রেফতার
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



পুলিশের অস্ত্র-গুলি ছিনতাই মামলায় আরও একজন গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটিরত পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় আরও একজন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টা ২০ মিনিটে সদর মডেল থানার দেওভোগ এলাকার বাশমূলী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন আরহাম (২২), দেওভোগ পানির ট্যাংকি, মিঠু মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গত ৯ মার্চ সকাল ৬টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে ডিউটিরত অবস্থায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমানের কাছ থেকে তিনজন দুষ্কৃতকারী চাপাতিসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী এএসআইয়ের দায়ের করা মামলায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়। ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অস্ত্র-গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, বাকি আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আরহামকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:৩৫   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ