রূপগঞ্জে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



রূপগঞ্জে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর চারটার দিকে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক জমি ব্যবসায়ী হাসান মিয়া জানান, ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল রামদা, চাপাতি ও ছুরিসহ ধারালো অস্ত্র নিয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তাকে, তার স্ত্রী তন্নী আক্তার ও মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।

তিনি আরও জানান, ডাকাতরা ঘরের আলমারিতে থাকা প্রায় ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নেয়।

এদিকে একই এলাকার লতিফ মিয়া নামে আরেক ব্যবসায়ীর বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। সেখান থেকেও অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় ডাকাতরা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২৩:০৪:২৩   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ