ভোলায় কোস্টগার্ডের অভিযানে মাদক কারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় কোস্টগার্ডের অভিযানে মাদক কারবারি আটক
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



ভোলায় কোস্টগার্ডের অভিযানে মাদক কারবারি আটক

জেলায় ইয়াবা ও গাজাসহ শেখ ফরিদ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

আজ বুধবার দুপুরে গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. আবুল কাশেম এ তথ্য জানান।

লে. কমান্ডার জানান, কোস্টগার্ড দক্ষিণ জোন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন কলঘাট বাজার সংলগ্ন সুদূর চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে । অভিযান চলাকালীন সময় ৬৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি শেখ ফরিদকে আটক করা হয়। আটককৃত ফরিদ ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের সুদূর চর ৯ নং ওয়ার্ডের মালেক ব্যাপারীর ছেলে।

কোস্টগার্ড জানায়, জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ‎কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:২৯   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ