সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই : স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই : স্পিকার
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘কয়েকজন ব্যক্তি রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংবিধান পরিবর্তন করতে পারে নির্বাচিত সরকার ও জনপ্রতিনিধিরা। জনগণ যাদের ভোট দিয়ে বানাবেন, তারা দেশের ভাগ্য নির্ধারণ করবেন।শুধু তাদেরই অধিকার আছে সংবিধান সংশোধনের।
অন্য কারোর এই অধিকার নেই।’

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘তারা (অন্তর্বর্তীকালীন সরকার) কিছু উদ্ভট নিয়ম করে গেছে যে ব্যক্তির নির্দেশে অটোমেটিক্যালি সংবিধান পরিবর্তন হয়ে যায়। এ ছাড়া জনগণও কয়েকটি বিষয়ে স্পষ্ট ম্যান্ডেড দিয়েছে।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের লিগেসি হিসেবে কিছু বিষয় রয়ে গেছে, এর মধ্যে একটি হলো জুলাই সনদ। আমি আশা করি, সরকারি দল ও বিরোধী দল মিলে সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করবে।’

জুলাই সনদ কার্যকর নিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে বিরোধী দল ও সরকারি দলের মধ্যে খুব বেশি মতভেদ নেই। কিছু বিরোধ আছে, সেটি রাজনৈতিক কূটচাল ও অন্যকে ডাউন করার চেষ্টা আছে।
আমার মনে হয়, দুই দল সমঝোতায় উপনীত হতে পারবে। যাতে জুলাই সনদের মূল বিষয়টা বাস্তবায়ন করা যায়। দেশে ফের মাফিয়া তন্ত্রের প্রত্যাবর্তন না হয় এ বিষয়ে উভয় দল একমত। আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে।’

নোট অব ডিসেন্টের বিষয়ে তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, সংসদেও তারা বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করবে।
কয়েকটি বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। জনগণ তাদের রায় দিয়েছে, সুতরাং জুলাই সনদেও লেখা রয়েছে, যে রাজনৈতিক দল নোট অব ডিসেন্ট দিয়েছে, তারা যদি জনগণের ম্যান্ডেড পায়, তারা নোট অব ডিসেন্টকে কার্যকর করতে পারবে।’

এ সময় তিন দিনের সরকারি সফরে ভোলায় এলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-কে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৯:০৯   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ