ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ্যাড. মোঃ হাসান মেহেদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
এসময় ফরিদপুর জেলা ক্রিড়া কর্মকর্তা আল-আমিন খন্দকার, ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক এ বি সিদ্দিক মিতুল, ফরিদপুর সদর বিএনপির সহ-সভাপতি নাজমুল বেপারি, ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, ফরিদপুর জেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের সহ-সভাপতি এ্যাড. সেলিম শাহরিয়া, চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের ও জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় সকল অতিথিদের ব্যাচ প্রদান ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান উদ্বোধনের পরেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:০৬   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ