জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য - ডেপুটি স্পীকার
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য - ডেপুটি স্পীকার

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার খ্রিস্টান কমিউনিটির ব্যক্তিবর্গ সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডেপুটি স্পীকার সবার খোঁজ খবর নেন এবং এলাকার উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে নিজ এলাকার খ্রিস্টান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর সংসদ ভবনস্হ কার্যালয় সাক্ষাৎ করেন। এ সময় ডেপুটি স্পীকার তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ডেপুটি স্পীকার বলেন, আমার এলাকায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো এবং হাজংসহ বিভিন্ন ধর্মের সবাইকে পর্যায়ক্রমে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন দেখার আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, পরবর্তীতে ইমাম প্রতিনিধি দল, হিন্দু পুরোহিতের দল, গারো প্রতিনিধি দল হাজং প্রতিনিধি দল, স্কুল -কলেজের শিক্ষার্থীসহ কৃষক -শ্রমিক সকল শ্রেণির মানুষ যেন সংসদ সম্পর্কে তাঁদের ধারণা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।

ডেপুটি স্পীকার আরও বলেন, এই সংসদ জনগণের সংসদ, আমি এলাকার সম্মানিত ভোটার দ্বারা নির্বাচিত হয়েছি এবং তাঁদের কারণেই আজ আমি সংসদে কথা বলতে পারছি। তাই সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সফলকাম হতে পারি।

বাংলাদেশ সময়: ১৯:১৭:৪৬   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ