বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

প্রথম পাতা » আন্তর্জাতিক » লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

ট্রাম্প বলেন, ‘এই দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’

তিনি আরো জানান, গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা বৈঠকে বসেন।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প তার বার্তায় দাবি করেন, তিনি ইতোমধ্যে বিশ্বের ৯টি যুদ্ধ সমাধান করেছেন এবং এটিকে তার দশম সফল উদ্যোগ হিসেবে দেখতে চান। তিনি বলেন, ‘এটি সম্পন্ন করা আমার জন্য গর্বের বিষয় হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৯   ১০ বার পঠিত