পার্বত্য চট্টগ্রামের উন্নয়নই সরকারের অগ্রাধিকার

প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য চট্টগ্রামের উন্নয়নই সরকারের অগ্রাধিকার
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



পার্বত্য চট্টগ্রামের উন্নয়নই সরকারের অগ্রাধিকার

পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের ভূমি সমস্যার স্থায়ী সমাধান এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বান্দরবানের সুয়ালক আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পার্বত্য অঞ্চলের উন্নয়নে ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান ও উন্নয়নের রূপরেখা তৈরি করেছিলেন। সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ের মানুষের সংকট নিরসনে কাজ শুরু করেছেন।

প্রতিমন্ত্রী জানান, ভূমি সমস্যার সমাধানের পাশাপাশি এই অঞ্চলে শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং বিশুদ্ধ পানি নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা হবে।

মীর হেলাল উদ্দীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠীকে ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের পতাকাতলে ঐক্যবদ্ধ করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শকে ধারণ করে বাংলাদেশে ‘রংধনু সংস্কৃতি’ ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও চাংলান এসবের বর্ণিল সাংস্কৃতিক বৈচিত্র্যই হলো প্রকৃত বাংলাদেশ।
তিনি এই সম্প্রীতির বন্ধনকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামের ১২টি সম্প্রদায় ও বাঙালিদের মধ্যকার এই সৌহার্দ্যই প্রমাণ করে বাংলাদেশ সাংস্কৃতিক দিক থেকে এই অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ দেশ। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি ধারণ করে দেশ উন্নতি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে।”

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সুয়ালক আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পরে তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য সাচিং প্রু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ্ আহমদ, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আবদুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সুয়ালক আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৪১   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ