ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, মোরশেদুল ইসলাম আসিফের ‌গ্রেফতার ও শাস্তি দাবি ‌

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, মোরশেদুল ইসলাম আসিফের ‌গ্রেফতার ও শাস্তি দাবি ‌
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬



ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, মোরশেদুল ইসলাম আসিফের ‌গ্রেফতার ও শাস্তি দাবি ‌

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনকে নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের ফেসবুক পোস্টের প্রতিবাদে এবং তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মোরশেদুল ইসলাম আসিফ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন‌ সহ বিএনপি ‌বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট করে আসছেন। এসব পোস্টের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক খান জিতুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম সরুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রহমান।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিএনপি ‌ নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর পোস্ট করে যাচ্ছেন ‌।
এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা সমাবেশ থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০:৩০:৫৩   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ