ফরিদপুরে স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের ৫৬তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের ৫৬তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬



ফরিদপুরে স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের ৫৬তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীশ্রী মদন গোপাল বিগ্রহ মন্দির প্রাঙ্গণে বিশিষ্ট সমাজসেবক, ধর্মানুরাগী, শিক্ষানুরাগী ও দানবীর স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের ৫৬তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

প্রথম দিনের শ্রীমদ্ভাগবত পাঠ করেন শ্রীধাম শ্রীঅঙ্গন, ফরিদপুরের সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী। আগামীকাল শনিবার দ্বিতীয় দিনের পাঠ করবেন ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী সুমধুরানন্দ মহারাজ। রোববার পাঠ করবেন বরিশালের রাধামাধব কৃষ্ণ বিহারের শ্রী সন্তোষ গোস্বামী। সোমবার পাঠ করবেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদীর গোপীনাথ ব্রহ্মচারী এবং মঙ্গলবার পাঠ করবেন সাতক্ষীরার শ্রী বিল্ল মঙ্গল দেবনাথ।

বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পদাবলী কীর্তন, যা পরিবেশন করবেন শ্রীশ্রী রাধা মদন গোপাল সম্প্রদায়ের শ্রী সুবীর ভূষণ বৈদ্য।

অনুষ্ঠানের শেষ দিন বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রীমদ্ভগবদ্‌গীতার ১৮ অধ্যায় পাঠ অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১১টায় স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের ভাস্কর্য উন্মোচন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। ভাস্কর্য উন্মোচন করবেন মহানাম সম্প্রদায় বাংলাদেশের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী ও শ্রী সন্তোষ গোস্বামী। পরে দুপুর ১টায় ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে।

উৎসব উপলক্ষে মন্দিরের সেবাইত নির্মল চন্দ্র নাথ (পীযুষ) জানান, স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো এবারও ৭ দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন করা হয়েছে। তিনি অনুষ্ঠানের প্রতিটি পর্বে ভক্তবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি কামনা করেন।

উল্লেখ্য, স্বর্গীয় চন্দ্রকান্ত নাথ ছিলেন এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর। তাঁর উদ্যোগে ফরিদপুরে কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় (ভাঙ্গা), সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়, শ্রীশ্রী মদন গোপাল বিগ্রহ মন্দির, শ্রী শিব বিগ্রহ মন্দির এবং স্বর্গীয় চন্দ্রকান্ত নাথ স্মৃতি ভবনসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়।

৭ দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। এতে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ২২:০৮:১৩   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ