ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুটমিল পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুটমিল পরিদর্শন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬



ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুটমিল পরিদর্শন

ফরিদপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রাশেদ আল মাহমুদ তিতুমীর দক্ষিনাঞ্চলের অন্যতম বৃহৎ পাটকল ফরিদপুরের করিম গ্রুপের জোবাইদা করিম জুট মিল পরিদর্শন করেছেন।
শুক্রবার(১৭ এপ্রিল) দুপুরে তিনি শহরতলীর বাখুন্ডা এলাকায় অবস্থিত করিম গ্রুপের এই জুট মিল পরিদর্শন করেন। এ সময় কারখানার বিভিন্ন উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং করিম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রায় ঘণ্টাব্যাপী এই পরিদর্শনে তিনি পাটকলের উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং উৎপাদিত বহুমুখী পণ্য ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি শিল্পোন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে বেসরকারি খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বাংলাদেশ সময়: ২২:০২:৫১   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ