সৎমা হত্যাসহ ৭ মামলার আসামি ‘বহুরূপী’ রাসেল ফকির গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৎমা হত্যাসহ ৭ মামলার আসামি ‘বহুরূপী’ রাসেল ফকির গ্রেপ্তার
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬



সৎমা হত্যাসহ ৭ মামলার আসামি ‘বহুরূপী’ রাসেল ফকির গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি রাসেল ফকির (৩০)। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাসেল ওই গ্রামের পতু শাহের ছেলে। তার বিরুদ্ধে সৎমাকে হত্যাসহ দেশের বিভিন্ন থানায় অন্তত সাতটি গুরুতর মামলা রয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, রাসেল অত্যন্ত ধূর্ত প্রকৃতির অপরাধী। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি নিয়মিত ছদ্মনাম ও পরিচয় পরিবর্তন করতেন।

তিনি নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় ভুয়া পল্লী চিকিৎসক (দন্ত) হিসেবে কাজ করে সাধারণ মানুষের মাঝে মিশে থাকতেন।
গ্রেপ্তার এড়াতে তিনি প্রায়ই ‘সাধু’র বেশ ধারণ করতেন এবং দেশের বিভিন্ন মাজারে মাজারভক্ত সেজে ঘুরে বেড়াতেন। অবস্থা বেগতিক দেখলে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েও আত্মগোপন করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল ইসলাম জানান, রাসেলের অপরাধের তালিকা বেশ দীর্ঘ। তার বিরুদ্ধে বর্তমানে, ২টি হত্যা মামলা (এর মধ্যে একটি সৎমাকে হত্যার চার্জশিটভুক্ত পলাতক আসামি)।
১টি অস্ত্র মামলা। মাদক ও ছিনতাই মামলা (গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত)। চাঁদাবাজি মামলা (সাজা পরোয়ানাভুক্ত)। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ৭টি মামলা রয়েছে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রাসেল তার নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উত্তর দরিয়াবাদ গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে তাকে গ্রেপ্তার করার পাশাপাশি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

পুলিশ নিশ্চিত করেছে যে, শনিবার (১৮ এপ্রিল) সংশ্লিষ্ট মামলায় আইনি প্রক্রিয়া শেষে রাসেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৩:৫৫   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এমপিদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী: জামায়াত আমির
জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত
চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইলেন শিক্ষার্থী তাসমিম
ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
বিশ্বকাপে জাতীয় সংগীতে মাঠে থাকবেন সব ফুটবলার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ