ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু

নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই তার ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক স্ট্যাটাসে বিএনপি নেতা টিপু জানান, গত তিন দিন ধরে তিনি উচ্চ জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার পরীক্ষা করানো হয়। প্যাথলজি পরীক্ষার রিপোর্টে তার ডেঙ্গু পজিটিভ আসে।

এদিকে, তার এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মীরা ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।

বাংলাদেশ সময়: ০:২১:৩৩   ১৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ