৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে পরাজিত করে দুই ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে ব্রাজিল। ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে ৫২ হাজার ৪২৩ জন সকারুস দর্শকদের গর্জনও বাধা হতে পারেনি সেলেসাওদের।

প্রথমার্ধে ২-২ সমতার পর দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণাত্মক ধারায় ম্যাচটি বের করে নেয় রাফিনহারা।

এবিসি অস্ট্রেলিয়ার প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের শুরুতেই চমক দেখায় ব্রাজিল। মাত্র ৩ মিনিটের মাথায় চমৎকার এক বিল্ড-আপ থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার ভ্যান্ডারসন।

তবে শুরুর ধাক্কা সামলে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে টনি পোপোভিকের অস্ট্রেলিয়া।

ম্যাচের ২৮ মিনিটে আলেসান্দ্রো সিরকাটি গোলে পুরো গ্যালারি উল্লাসে ফেটে পড়ে।

কনর মেটকালফের নিখুঁত ক্রস থেকে দারুণ ফ্লিকে অস্ট্রেলিয়াকে ১-১ সমতায় ফেরান আলেসান্দ্রো সার্কাটি। শুরুতে অফসাইডের বাঁশি বাজলেও ভিএআর পরীক্ষার পর গোলটি বহাল থাকে।

সমতায় ফেরার মাত্র ৫ মিনিটের মধ্যে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের এক দর্শনীয় দূরপাল্লার শটে সকারুজদের ২-১ ব্যবধানে লিড এনে দেন মিডফিল্ডার কনর মেটকালফে।

প্রথমার্ধের শেষ মিনিটে বক্সের ভেতরে দানিলো ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট-কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ম্যাচ ২-২ সমতায় আনেন রাফিনহা।

দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তির দল আরো বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ৬৯ মিনিটে বদলি খেলোয়াড় এন্ড্রিকের বাড়ানো পাস থেকে দারুণ এক মাইনাসে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি ব্রাজিলিয়ান অধিনায়ক ব্রুনো গিমারায়েস। তাতে আবার ৩-২ ব্যবধানে লিড পুনরুদ্ধার করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

৮০ মিনিট ভিনিসিয়াস জুনিয়রকে বক্সের ভেতর ফাউল করা হলে ম্যাচ রেফারি ব্রাজিলের পক্ষে দ্বিতীয় পেনাল্টির সিদ্ধান্ত দেন। নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করেন তিনি। এতে ৪-২ গোলে জয় নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ২৩:৫২:১৫   ৪ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ