আলোকিত মানুষ গড়ে তুলতে হবে: এসপি মিজানুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলোকিত মানুষ গড়ে তুলতে হবে: এসপি মিজানুর
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬



আলোকিত মানুষ গড়ে তুলতে হবে: এসপি মিজানুর

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার। চলতি বছর পুলিশ লাইন্স স্কুল থেকে ৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনাও করেন।

পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:৩৬   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ