বর্তমান সমাজ-ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট: আশা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমান সমাজ-ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট: আশা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬



বর্তমান সমাজ-ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট: আশা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিকদার আব্দুল মালেক স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।

তিনি বলেন, বিদায় কেবল একটি ধাপ অতিক্রম করা। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কেবল পুঁথিগত বিদ্যা নয়, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। একইসঙ্গে তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিক শিক্ষার অভাব প্রকট, তাই সন্তানদের সঠিক পথে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ, সাবেক মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি, পিয়ার জাহান কমল, মোস্তাকুর রহমান, সেলিমসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৩:২৭   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
আইনজীবী শান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় : পুলিশ
পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
আগামী সপ্তাহ থেকে গ্যাসসংকট কিছুটা কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন
ঘনিষ্ঠ দৃশ্যে না, ছবি থেকে বাদ পড়েছেন যেসব তারকা
দিল্লির আন্দোলনের বিরুদ্ধে পোস্ট দিয়ে আলোচনায়, কে এই অভিনেত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী
বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পূবালী ব্যাংকের উদ্যোগে নগরকান্দায় ক্যাশলেস ‘বাংলা কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ