নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৭টি ওয়ার্ডে ৭৭ হাজার ৯৮৪ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।

নাসিকের তথ্যমতে, ২৭টি ওয়ার্ডে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। ১৪ কার্যদিবস ধরে ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের কদম রসূল অঞ্চলকে তিনটি জোনে বিভক্ত করা হয়েছে।

এর মধ্যে নারায়ণগঞ্জ জোনে ৩৭টি কেন্দ্রে ২৮ হাজার ১০১ জন, সিদ্ধিরগঞ্জ জোনে ৫৬টি কেন্দ্রে ২৯ হাজার ৯০৮ জন এবং বন্দরের কদম রসূল জোনে ৩২টি কেন্দ্রে ১৯ হাজার ৯৭৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নাসিকের মেডিক্যাল অফিসার ডা. নাফিয়া ইসলাম জানান, আগামী ২০ এপ্রিল থেকে প্রথম ৮ কার্যদিবসে কমিউনিটি পর্যায়ে এবং পরবর্তী ৬ কার্যদিবসে স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে ১ জন স্বাস্থ্যকর্মী ও ২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে প্রতিটি কেন্দ্র ও আশপাশের এলাকায় মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

নাসিকের তিনটি জোনে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১২৫টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪০:০২   ৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
বিশ্বকাপে জাতীয় সংগীতে মাঠে থাকবেন সব ফুটবলার
শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে — ডেপুটি স্পীকার
বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর
বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ
খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ