ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত প্রভাতী ক্লিনিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয় এবং ক্লিনিকটির অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে।

আজ‌ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে অবস্থিত প্রভাতী ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ক্লিনিকটিতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ওটি কক্ষটি সিলগালা করে দেওয়া হয়।
এ সময় ক্লিনিকের মালিকদের ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:২০:১০   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ