ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ফরিদপুর সদর হাসপাতালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

ক্যাম্পেইনের আওতায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্রের মাধ্যমে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো: নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন,ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজা , কোতোয়ালী থানার ওসি মো. শহিদুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান,সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী গোলাম কিবরিয়া, সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সেবিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শিশুদের মাঝে টিকা প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৭:২২:৩৬   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ