মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান আজ রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং সচিব মোঃ আশরাফুল ইসলাম।

পরিদর্শনকালে মন্ত্রীসহ উপস্থিত প্রতিনিধিদলকে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ডা সারওয়ার আলী, ত্রপা মজুমদার। এ সময় জাদুঘরে সংরক্ষিত মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক, দলিল ও ঐতিহাসিক উপস্থাপনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।

জাদুঘর পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের বর্তমান উপস্থাপনা ও সংগ্রহ জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা ও তথ্য বিস্তৃতভাবে সংযোজনের মাধ্যমে জাদুঘরকে আরো সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ করে তোলার সুযোগ রয়েছে। তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি আরো উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে সরকার সর্বাত্মক সহযোগিতা করতে চায়।

বাংলাদেশ সময়: ২৩:১৭:০০   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ