ফরিদপুরের চরভদ্রাসনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের চরভদ্রাসনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



ফরিদপুরের চরভদ্রাসনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা মিনি কনফারেন্স হল রুমে আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মাদ্রাসা সুপার, ব্যবসায়ী প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—মাদক নিয়ন্ত্রণ, রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-এ যাতায়াতের রাস্তার জলাবদ্ধতা নিরসন, পাইলট হাই স্কুল মাঠ ও পুকুর পাড়ে ময়লা ফেলা বন্ধ, বাজারের ফুটপাত ও রাস্তার দু’পাশের অবৈধ দখল উচ্ছেদ, কৃষকদের জন্য ডিজেল সরবরাহ নিশ্চিতকরণ এবং শিশুদের হামের টিকা কার্যক্রম জোরদার করা।

আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি জায়েদ হোসাইন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান , সমবায় কর্মকর্তা ইয়াকুব হোসেন, মৎস্য কর্মকর্তা নাঈম হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন মাস্টার, শিক্ষক জাহিদ হোসেন, লুৎফর রহমান,চেয়ারম্যান আজাদ খান, ইয়াকুব আলী, বেলায়েত হোসেন, বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর হোসেন মোল্লা, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মেজবাহউদ্দীন, ( যুগান্তর) আব্দুস সবুর কাজল( যায়যায়দিন ) লিয়াকতা আলী ( ইনকিলাব) এম এম সাইফুর রহমান উজ্জল ( চ্যানেল এস )মোস্তফা মাহমুদ ফানু( আজকের খবর অনলাইন)।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন

বাংলাদেশ সময়: ২৩:১৯:৪৫   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনা
নগরকান্দায় পৌর কর্মকর্তার কক্ষে ঠিকাদারকে মারধরের অভিযোগ
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ২০
নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা
সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর
রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ