দেওয়ানগঞ্জে আবাসিক এলাকায় দেহব্যবসার আসর, মূলহোতা বেলালসহ ৫ জন আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেওয়ানগঞ্জে আবাসিক এলাকায় দেহব্যবসার আসর, মূলহোতা বেলালসহ ৫ জন আটক
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



দেওয়ানগঞ্জে আবাসিক এলাকায় দেহব্যবসার আসর, মূলহোতা বেলালসহ ৫ জন আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডালবাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মূলহোতা বেলাল হোসেন ও যৌনকর্মীসহ একই পরিবারের চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২০ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডালবাড়ি এলাকার বেলাল হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ চলে আসছিল। এতে এলাকার সামাজিক পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছিল বলে এলাকাবাসীর পক্ষ থেকে বারবার অভিযোগ জানানো হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই বাড়িতে অতর্কিত অভিযান চালায়।

আটককৃতরা হলেন- বাড়ির মালিক ও অনৈতিক ব্যবসার মূলহোতা বেলাল হোসেন, দেহব্যবসায় লিপ্ত থাকা অবস্থায় আটক যৌনকর্মী শান্তা বেগম, বেলালের ছেলে (একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন মিয়া ও সুজনের স্ত্রী (অসামাজিক কাজে সহযোগিতাকারী সুমনা বেগম ।

স্থানীয় বাসিন্দারা জানান, বেলালের বাড়িতে বহিরাগতদের আনাগোনা এবং অনৈতিক কার্যক্রমের কারণে সাধারণ মানুষের চলাফেরা ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। আজকের এই অভিযানে আটক হওয়ার খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিশেষ করে সুজন একজন ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মাদকের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং এ ধরনের সামাজিক অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:১৪   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ