নিলোফার চৌধুরী মনিকে মনোনয়ন, জামালপুরে আনন্দ উৎসব

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিলোফার চৌধুরী মনিকে মনোনয়ন, জামালপুরে আনন্দ উৎসব
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



নিলোফার চৌধুরী মনিকে মনোনয়ন, জামালপুরে আনন্দ উৎসব

জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নিলোফার চৌধুরী মনি দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ উল্লাসে মেতেছে জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরে এই উপলক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার নেতৃত্বে সোমবার সন্ধ্যার পর শহরের ফৌজদারি মোড় থেকে একটি বিশাল শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা নিলোফার চৌধুরী মনির সমর্থনে এবং দলীয় হাইকমান্ডের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে শামীম আহমেদ ও ফিরোজ মিয়া নিলোফার চৌধুরী মনিকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তারা দলের স্থায়ী কমিটির সদস্য এবং মনোনয়ন বোর্ডের সকল সদস্যদের অভিনন্দন জানান।

“নিলোফার চৌধুরী মনি রাজপথের লড়াকু সৈনিক। তিনি স্বৈরাচার এরশাদ এবং বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মতো একজন যোগ্য ও ত্যাগী নেত্রীকে মনোনয়ন দেওয়ায় জামালপুরবাসী আজ অত্যন্ত আনন্দিত।”

সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লিয়ন, বিএনপি নেতা রেজাউল করিম নীলুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিলোফার চৌধুরী মনি বর্তমানে বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক। তিনি এর আগে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৩৭ থেকে সংসদ সদস্য হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

নিলোফার চৌধুরী মনি জামালপুরে পাথালিয়া গ্রামে ১৫ আগস্ট ১৯৬৯ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (১৯৯৫) ও এলএলবি (১৯৯৮) ডিগ্রি অর্জন। তিনি ২০১১ সালে নারীর ক্ষমতায়ন বিষয়ে পিএইচডি (PhD) ডিগ্রি লাভ করেন।

জামালপুরের রাজনৈতিক মহলে মনির এই মনোনয়নকে রাজপথের ত্যাগ ও মেধার মূল্যায়ন হিসেবেই দেখছেন তৃণমূলের কর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:২৭:১৫   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনা
নগরকান্দায় পৌর কর্মকর্তার কক্ষে ঠিকাদারকে মারধরের অভিযোগ
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ২০
নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা
সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর
রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ