টিকাদান কর্মসূচির বিকল্প নেই: এমপি মান্নান

প্রথম পাতা » ছবি গ্যালারী » টিকাদান কর্মসূচির বিকল্প নেই: এমপি মান্নান
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



টিকাদান কর্মসূচির বিকল্প নেই: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও রোগমুক্ত হিসেবে গড়ে তুলতে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। সরকারের স্বাস্থ্যখাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যেই ইতিবাচক ফল দিতে শুরু করেছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকার প্রতাপেরচর কমিউনিটিতে উৎসবমুখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা প্রদান করলে এসব রোগ থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব। তাই কোনো শিশুই যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব জানান, সোনারগাঁ উপজেলায় ২০ দিনের এই বিশেষ ক্যাম্পেইনে মোট ৫৫ হাজার শিশুকে হাম ও রুবেলা টিকা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:১৩   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের
১০৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ