বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন আবুল কালাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন আবুল কালাম
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন আবুল কালাম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম। এসময় তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাম ও রুবেলা প্রতিরোধে এ ধরনের ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২০ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ১৮ হাজার ৪৬৭ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৫৩৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে।

টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য উপজেলায় ১২০টি অস্থায়ী এবং ১টি স্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিউর রহমান জানান, নির্ধারিত কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা প্রদান করা হবে এবং অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:১৪   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ