![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি: সরকারি রাজেন্দ্র কলেজের এর প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মনিরুজ্জামান ফরিদী আর নেই।
আজ মঙ্গলবার দুপুরে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান ও মানবিক ব্যক্তিত্বের জন্য তিনি সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ৮টায় সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসের মধ্য মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ২২:৫৯:২১ ১০ বার পঠিত