সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক মাওলানা মুনীরুজজামান ফরিদী আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক মাওলানা মুনীরুজজামান ফরিদী আর নেই
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক  মাওলানা মুনীরুজজামান ফরিদী আর নেই

ফরিদপুর জেলা প্রতিনিধি: সরকারি রাজেন্দ্র কলেজের ‌এর প্রাক্তন শিক্ষক ‌ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মনিরুজ্জামান ‌ফরিদী আর নেই।
আজ মঙ্গলবার দুপুরে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে ‌ সরকারি রাজেন্দ্র কলেজের‌ শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান ও মানবিক ব্যক্তিত্বের জন্য তিনি সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ৮টায় সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসের মধ্য মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:২১   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রূপগঞ্জে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান
বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮৭ বিলিয়ন ডলার : সংসদে অর্থমন্ত্রী
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু : মন্ত্রী
সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশ্ত করবে না - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ