আয়ে ‘ধুরন্ধর’-কে ছাড়িয়ে গেল ‘ভূত বাংলা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » আয়ে ‘ধুরন্ধর’-কে ছাড়িয়ে গেল ‘ভূত বাংলা’
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬



আয়ে ‘ধুরন্ধর’-কে ছাড়িয়ে গেল ‘ভূত বাংলা’

আন্তর্জাতিক বক্স অফিসে নতুন চমক দেখাল বলিউডের ‘ভূত বাংলা’। সাম্প্রতিক আয় বিবেচনায় আলোচিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-কে পেছনে ফেলে এগিয়ে গেছে সিনেমাটি।

গত এক সপ্তাহের আয় পরিসংখ্যান অনুযায়ী, ‘ভূত বাংলা’ আন্তর্জাতিক বক্স অফিস তালিকায় ২০ নম্বরে অবস্থান করছে। গত মঙ্গলবার সিনেমাটি আয় করেছে ২ লাখ ৬০ হাজার ডলার।
সপ্তাহজুড়ে মোট আয় দাঁড়িয়েছে ৯ লাখ ৫০ হাজার ডলার। বিশ্বের প্রায় ৫০০টি হলে চলছে অক্ষয় কুমার অভিনীত এ ছবিটি।

অন্যদিকে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ মুক্তির পর থেকে ভালো ব্যবসা করলেও বর্তমানে গতি কমেছে। আন্তর্জাতিক বাজারে সিনেমাটির মোট আয় ২৭ কোটি ৯ লাখ ডলার বলে জানা গেছে।
তবে সর্বশেষ মঙ্গলবার আয় ছিল ৯৩ হাজার ডলার। বর্তমানে এটি ১৫৮টি হলে প্রদর্শিত হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক বক্স অফিসে শীর্ষ অবস্থানে রয়েছে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। গত মঙ্গলবার সিনেমাটির আয় ছিল ৩০ লাখ ডলার, আর সপ্তাহ শেষে মোট আয় দাঁড়িয়েছে ৩৬ মিলিয়ন ডলার।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘প্রজেক্ট হেইল মেরি’। সপ্তাহ শেষে সিনেমাটির আয় ২১ মিলিয়ন ডলার এবং মোট আয় ২৮৯ কোটি ডলার।

তৃতীয় স্থানে রয়েছে ‘দ্য মমি’। সপ্তাহ শেষে আয় ১৪ মিলিয়ন ডলার। এছাড়া ‘দ্য ড্রামা’ চতুর্থ এবং ‘ইউ, মি অ্যান্ড টাস্কানি’ পঞ্চম স্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৭:০১   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
সরিষাবাড়ীতে চতুর্থ উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক এনায়েত
সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টা ও মারধরের অভিযোগ
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন খালেদা জিয়া
হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ