জ্বালানি তেলের সংকট কিছুটা তৈরি করা : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্বালানি তেলের সংকট কিছুটা তৈরি করা : মির্জা ফখরুল
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬



জ্বালানি তেলের সংকট কিছুটা তৈরি করা : মির্জা ফখরুল

ইরান-আমেরিকা যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলের দাম বেড়ে গেছে। পেট্রল পাম্পগুলোতে গাড়ি-মোটরসাইকেলের দীর্ঘ লাইন।
জ্বালানি তেলের এ সংকট কম সরবরাহের জন্য নয়, সমস্যা কিছুটা হলো তৈরি করা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘কিছু মানুষ অনৈতিকভাবে ব্যবসা শুরু করেছে। তারা তেল নিয়ে কালোবাজারিতে বিক্রি করে দেয়।
তেল বিক্রি করে কেউ যাতে ফায়দা না লুটতে পারে তা নজরদারি করতে হবে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি বলেছি।’

তিনি আরো বলেন, ‘আপনারা কখনো বিচলিত হবেন না। অন্যায়কে প্রশ্রয় দেবেন না।
যারা মিথ্যা কথা বলে মিথ্যা প্রচারণা চালায়। দুর্ভাগ্যজনকভাবে দেশে একটা শ্রেণি সৃষ্টি হয়েছে যারা দেশের স্থিতিশীল নষ্ট করতে চায়। আমরা ঐক্যবদ্ধভাবে ৫ আগস্টে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছি। দল, জোট আন্দোলন করেছে। যারা এসবের জন্য জান-প্রাণ দিয়েছে এটার মূল্য দিতে হবে।
সেটা হলো একটা শান্তিময়, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই।’

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৩৯   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালাইয়ে চাহিদার এক-তৃতীয়াংশও মিলছে না বিদ্যুৎ, দিশাহারা জনজীবন
ফরিদপুরে জামায়াতে ইসলামীর উপজেলা/থানা আমির–নায়েবে আমির ও সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চৌধুরী নায়াব ইউসুফ এমপির
ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতের লক্ষ্য: আব্দুল হালিম
ইরান-আমেরিকা যুদ্ধই বর্তমান সরকারের বড় সংকট: নজরুল ইসলাম খান
উজবেকিস্তানকে হারিয়ে হকিতে বাংলাদেশের মেয়েদের ইতিহাস
ভূমিহীন পরিবারগুলোকে খাসজমি দেওয়া হবে: ভূমিমন্ত্রী
কুয়েটে মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’র উদ্বোধন
জ্বালানি তেলের সংকট কিছুটা তৈরি করা : মির্জা ফখরুল
স্থানীয় নির্বাচনে জয়ী হওয়া কঠিন চ্যালেঞ্জ হবে : পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ