রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম ইতি আক্তার (২২)। তিনি উপজেলার গাংজগদিয়া এলাকার মৃত ফেলু মাতুবরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত কাল শনিবার (২৫এপ্রিল) রাত ১১টা থেকে আজ রোববার সকাল ৯টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে। নগরকান্দা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাংজগদিয়া এলাকায় নিজ বাবার বাড়ির একটি টিনশেড ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন ইতি আক্তার।
নিহতের ছোট বোন সাবিনা ইয়াসমিন সকালে ঘুম থেকে উঠে বোনকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে ঘরের টিনের বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন, তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে শাড়ি কেটে তাকে নিচে নামানো হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে নগরকান্দা থানার এসআই অনিষ মন্ডল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২:২৪:১৬   ১৪২ বার পঠিত