ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে শিশুদের সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আয়োজন করেছে এফপিএবি ফরিদপুর শাখা। আজ রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাখার ক্লিনিকে এ কার্যক্রম পরিচালিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু এই টিকাদান কর্মসূচির আওতায় আসবে। পূর্বে যত ডোজ হাম-রুবেলা টিকা গ্রহণ করা থাকুক না কেন, এই ক্যাম্পেইনে প্রত্যেক শিশুকে অতিরিক্ত ১ ডোজ টিকা প্রদান করা হবে। এমনকি নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে টিকা নেওয়া শিশুরাও এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবে। এটি হাম সংক্রমণ প্রতিরোধে অতিরিক্ত সুরক্ষা হিসেবে বিবেচিত হবে।
আয়োজকরা আরও জানান, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ফরিদপুরে বসবাসরত সকল অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে সন্তানদের নিয়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
টিকাদান কার্যক্রমটি অনুষ্ঠিত হবে তারার মেলা স্কুলের পাশে অবস্থিত এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিকে, ঠিকানা—তারার মেলা সড়ক, কুঠিবাড়ি, কমলাপুর, ফরিদপুর। এছাড়া স্বল্পমূল্যে এফপিএবি’র অন্যান্য স্বাস্থ্যসেবাও গ্রহণের সুযোগ রয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে মোবাইল নম্বর: ০১৭১২-৪৪৮৬৫২।
এ ব্যাপারে সর্বস্তরের জনগনের ‌ সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৫৪   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ