![]()
নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘পেটার্ন ফিনিশিং’ নামে একটি ডাইং কারখানায় এক ধরণের বিশেষ চুম্বক স্থাপন করে গ্যাস চুরির অভিযোগে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রবিবার (২৬ এপ্রিল) সকালে ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় তিতাসের নারায়ণগঞ্জ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন তিতাসের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মঞ্জুর আজিজ মোহন।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন।
তিতাসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মঞ্জুর আজিজ মোহন জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গ্যাস মিটারে বিশেষ চুম্বক স্থাপন করে টেম্পারিংয়ের মাধ্যমে গ্যাস চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
তিনি আরো জানান, অভিযানের সময় কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রতিষ্ঠানটি প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গ্যাস চুরির মোট পরিমাণ নিরূপণ করে নীতিমালা অনুযায়ী জরিমানা নির্ধারণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৯ ১০ বার পঠিত