মধুখালীতে সীমাহীন লোডশেডিং জনজীবন বিপর্যস্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে সীমাহীন লোডশেডিং জনজীবন বিপর্যস্ত
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



মধুখালীতে সীমাহীন লোডশেডিং জনজীবন বিপর্যস্ত

মধুখালী( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক, এসএসসি পরীক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা প্রচণ্ড তাপদাহের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ঘরের ভেতর ও বাইরে কোথাও স্বস্তি মিলছে না। বিশেষ করে রাতে একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় মানুষের স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে। অতিরিক্ত গরমে শিশু ও বয়স্কদের মধ্যে অসুস্থতা বাড়ছে বলেও জানা গেছে।

এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, নিয়মিত বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। এতে তাদের পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে এবং মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে।

এদিকে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় দোকানপাট ও ছোট ব্যবসা কার্যক্রম ব্যাহত হচ্ছে, বিশেষ করে ফ্রিজ, কুলিং সিস্টেম ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রনির্ভর ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সাধারণ মানুষের প্রশ্ন, দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন থাকা সত্ত্বেও কেন এ ধরনের চরম লোডশেডিং দেখা দিচ্ছে। তারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে এলাকাবাসী মধুখালী পল্লী বিদ্যুৎ অফিসের ডিএজিএম-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৩৮   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ