নারায়ণগঞ্জে মিটারে বিশেষ চুম্বক বসিয়ে গ্যাস চুরি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে মিটারে বিশেষ চুম্বক বসিয়ে গ্যাস চুরি
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



নারায়ণগঞ্জে মিটারে বিশেষ চুম্বক বসিয়ে গ্যাস চুরি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘পেটার্ন ফিনিশিং’ নামে একটি ডাইং কারখানায় এক ধরণের বিশেষ চুম্বক স্থাপন করে গ্যাস চুরির অভিযোগে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রবিবার (২৬ এপ্রিল) সকালে ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় তিতাসের নারায়ণগঞ্জ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন তিতাসের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মঞ্জুর আজিজ মোহন।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন।

তিতাসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মঞ্জুর আজিজ মোহন জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গ্যাস মিটারে বিশেষ চুম্বক স্থাপন করে টেম্পারিংয়ের মাধ্যমে গ্যাস চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

তিনি আরো জানান, অভিযানের সময় কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রতিষ্ঠানটি প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গ্যাস চুরির মোট পরিমাণ নিরূপণ করে নীতিমালা অনুযায়ী জরিমানা নির্ধারণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৯   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইরানের আজাদি স্কোয়ার বন্দুক হামলা, জড়িত ৪ জনকে গ্রেফতার
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
গাইবান্ধায় বজ্রাঘাতে প্রাণ গেল ৩ জনের
স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
হাম-রুবেলা শিগগিরই নিয়ন্ত্রণে আসবে বলে জানালেন অতিরিক্ত স্বাস্থ্য সচিব
ঈদে নিরাপদ ও স্বচ্ছন্দ মহাসড়ক যাত্রা নিশ্চিত করতে ব্যবস্থা জোরদার : শেখ রবিউল আলম
পশ্চিমবঙ্গে আবার তৃণমূল এলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার শঙ্কায় মমতা
আ. লীগ আমলে অনেক খাল ভরাট হয়ে গেছে : পার্বত্যমন্ত্রী
জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ