ইরানের আজাদি স্কোয়ার বন্দুক হামলা, জড়িত ৪ জনকে গ্রেফতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের আজাদি স্কোয়ার বন্দুক হামলা, জড়িত ৪ জনকে গ্রেফতার
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



ইরানের আজাদি স্কোয়ার বন্দুক হামলা, জড়িত ৪ জনকে গ্রেফতার

ইরানের দক্ষিণ শহর কেরমানের আজাদি স্কোয়ারে একটি জনসভায় গুলি চালানোর ঘটনায় জড়িত ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (২৬ এপ্রিল) ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, কেরমানের আজাদি স্কয়ারে জনসমাবেশের ওপর একাধিক গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও এর মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পস, কেরমান প্রদেশের আইন প্রয়োগকারী ইউনিট এবং প্রাদেশিক বিচার বিভাগের সহযোগিতায় ধারাবাহিক গোয়েন্দা ও পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সমাবেশে গুলি চালানো প্রধান আসামি ও এক নারীসহ তিন সহযোগীকে সফলভাবে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে বলে যোগ করা হয় বিবৃতিতে।

সংস্থাটি জানিয়েছে, মার্কিন-ইসরায়েল আগ্রাসনের নিন্দা জানিয়ে আয়োজিত সমাবেশে ওই ব্যক্তিরা গুলি চালায়। এতে দুইজন পুরুষ ও এক কিশোরী আহত হয়।

আটককৃতরা ইহুদিবাদী দেশ ইসরায়েলের দ্বারা পরিচালিত একটি রাজতন্ত্র-সমর্থিত গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

সন্ত্রাসী গোষ্ঠীটির আস্তানা থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, বিস্ফোরক এবং বিস্ফোরক ডিভাইস উদ্ধার ও জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে গোয়েন্দা মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:০৪   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ