মেলান্দহে রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু; আহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেলান্দহে রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু; আহত ১
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



মেলান্দহে রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু; আহত ১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে মর্জিনা (২২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শেফালী (২৮) নামে আরও এক নারী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার হাজরাবাড়ি পৌরসভার কড়ইচড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে মর্জিনা তার বাড়ির উঠানে অবস্থিত খোলা রান্নাঘরে গৃহস্থালি কাজ করছিলেন। বিকেল ৩টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি সরাসরি বজ্রাঘাতের শিকার হন। বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মর্জিনা ওই গ্রামের রাজিবের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তার তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

একই সময়ে বাড়ির পাশের রাস্তা থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন প্রতিবেশি হারুনের স্ত্রী শেফালী। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান”বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে ওই নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা খোলা স্থানে রান্নার কাজ বা চলাচলের সময় বজ্রপাতের বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৩২   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান
আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি
আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ