জামালপুরে বাস টার্মিনাল এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বাস টার্মিনাল এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



জামালপুরে বাস টার্মিনাল এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের ফেরিঘাট এলাকায় পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পিবিআই সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, নিহতরা হলেন, কেসমত আলী (৭৬) তিনি জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে। আর বাবুল মিয়া (৫৬) তিনি শেরপুর সদর উপজেলার কবিরপুর এলাকার মৃত হারিদ আলীর ছেলে।

জামালপুর সদর থানার এসআই সেলিম জানান, শনিবার বিকেলে ফেরিঘাট এলাকায় অবস্থিত পৌর বাস টার্মিনালের রাজীব কাউন্টারের পাশ থেকে প্রথমে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। এর কিছু সময় পরেই ওই একই টার্মিনাল এলাকার কিছুটা অদূরে রাস্তার পাশ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনা সম্পর্কে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,”পিবিআই’র ফরেনসিক টিমের সহায়তায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:০৩   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ