রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

সরকারের সচিব পদমর্যাদায় (গ্রেড-১) হিসেবে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ আবদাল আহমদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ১ (এক) বছর মেয়াদে তথ্য অধিদফতরে প্রধান তথ্য অফিসার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

জাতীয় প্রেসক্লাবের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ১৯৯২-৯৬ মেয়াদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব (সরকারের উপ-সচিব পদমর্যদা) হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২২:৪২:৫১   ১১ বার পঠিত