ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় প্যাটার্ন ফিনিশিং নামের একটি ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (২৬ এপ্রিল) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জের একটি দল এ অভিযান পরিচালনা করে। তিতাস কর্তৃপক্ষ জানায়, সংযোগটি আমজাদ হোসেন মোল্লার নামে হলেও বর্তমানে এটি ভাড়ায় ব্যবহৃত হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেন ডেপুটি জেনারেল ম্যানেজার মঞ্জুর আজিজ মোহন।

তিনি জানান, আরএমএস থেকে গ্যাস চুরির সঙ্গে জড়িতরা এখন সাধারণত দিনের বেলায় কাজ না করে রাতে সক্রিয় থাকে। এ কারণে ভিজিল্যান্স টিম ফজরের নামাজের পর থেকেই অভিযান পরিচালনা শুরু করে।

তিনি বলেন, “অভিযোগের ভিত্তিতে প্যাটার্ন ফিনিশিং কারখানায় গিয়ে দেখা যায়, আরএমএস রুম তালাবদ্ধ। তবে ফাঁক দিয়ে দেখা যায়, মিটারে তিনটি চুম্বক (ম্যাগনেট) লাগানো রয়েছে, যার ফলে মেকানিক্যাল মিটার ধীরগতিতে চলে। এছাড়া ইবিসি মিটারের পালসও বন্ধ রাখা হয়।”

তিনি আরও বলেন, “আমাদের ধারণা, প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করা হচ্ছিল। ইতোমধ্যে মিটার খুলে নেওয়া হয়েছে এবং নীতিমালা অনুযায়ী বিল ও জরিমানা করা হবে।”

অভিযানে উপস্থিত ছিলেন ফতুল্লা জোনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪০   ২৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভেজাল শিশুখাদ্যে সয়লাব বাজার: বিষাক্ত জেলি-চকলেটে হুমকিতে কোমলমতি শিশুরা
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন
সদরপুরে এইচএসসি পরীক্ষা: কলেজের চেয়ে এগিয়ে মাদ্রাসা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ