ফরিদপুরের আলফাডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের আলফাডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



ফরিদপুরের আলফাডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আরমানুজ্জামান রাজু (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিট থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে যেকোনো সময় রাজু নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে তার মামা নুরুল ইসলাম দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানায়, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪০:১৫   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিলম্বের মুখে রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করে নিল ১৫০ শিশু
প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে - প্রধানমন্ত্রী
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ