মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সরিষাবাড়ীতে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



সরিষাবাড়ীতে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের মোঃ আব্দুল কাদের জিলানী (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। সে স্থানীয় দিয়ারকৃষ্ণাইস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম মাদ্রাসার ছাত্র এবং ওই গ্রামের মোঃ জুরন আলীর ছেলে।

​পারিবারিক ও জিডি সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার সকাল ৭:১০ মিনিটের সময় মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে সে বেরিয়ে যায়। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপী রঙের গেঞ্জি।

​এ বিষয়ে গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২২২) করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
​যোগাযোগ: ০১৩৪৫৯৫৯৫৭১।

বাংলাদেশ সময়: ১১:২৯:০৭   ১৪ বার পঠিত